1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে চাচার দায়ের কোপে প্রান গেলো ভাতিজির

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১.৪২ পিএম
  • ১৬০৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে চাচা জামাল হোসেন(২২) এর দায়ের কোপে দশ মাস বয়সী ভাতিজি আয়শা আক্তারের মৃত্যু হয়েছে।

সোমবার(৭ মার্চ) বিকেল ৫ টার দিকে পাঁচ্চর এলাকার হোগলারমাঠে ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার(৮ মার্চ) শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠানে বসে বাঁশ কাটছিল। এ সময় ভাবীর সাথে তার কথা কাটাকাটি বাঁধে। এবং আকস্মিক সে তার ভাবীকে দা দিয়ে কোপ মারে। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই তাকে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে রাতে তার মৃত্যু ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিরাজ হোসেন বলেন,’ধারনা করা হচ্ছে বড় ভাবীকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লাগে। স্থানীয় ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!