1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে করোনা উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২০, ৩.৪৭ পিএম
  • ১৫৮৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

শিবচরে করোনার উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) রাত দশটার দিকে শিবচর ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়েছে। শিবচর পল্লী বিদ্যুত সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, শিবচর পল্লী বিদ্যুত অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত সিনহা খসরু(৪৮) নামের ওই ব্যক্তির গত কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে রবিবার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

এদিকে নিহতের স্ত্রী ও সন্তানেরও সর্দি-জ্বর-শ্বাসকষ্ট দেখা দিয়েছে। সোমবার (২৫ মে) ভোরে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন,’ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। নমুনা নেয়া হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে। তাছাড়া নিহতের স্ত্রী ও সন্তানের মধ্যেও করোনার লক্ষন দেখা দেয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!