1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ইউপি নির্বাচনে আচরনবিধি ভঙ্গের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ ৬ জনের কারাদণ্ড-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১১.১৮ পিএম
  • ১৬৭২ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহেরাতলা উত্তর ইউনিয়নে প্রতিপক্ষের নির্বাচনীয় প্রচারণায় বাঁধাসহ নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এক চেয়ারম্যান প্রার্থী ছেলে সহ ৬ জনকে ১২ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার ( ৩১ মার্চ) সন্ধার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান এ সাজা প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন হায়দারের ছেলে গালিব হাসান ফারদিন (২১) ও তাঁর সহযোগী মোঃ ইমরান, মতিউর, মনোয়ার হোসেন, আলাল সরদার ও মোঃ বেলাল।

সংস্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল হক শিকদার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তার নির্বাচণীয় প্রচারণায় উঠান বৈঠক করেন। এসময় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন হায়দারের ছেলে গালিব হাসান ফারদিনের নেতৃত্বে বেশ কয়েক জন যুবক উঠান বৈঠক কে পন্ড করার উদ্দেশ্যে বাঁধা প্রদান করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেন।এসময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ সহ হাজির হন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান।
এসয়ম চেয়ারম্যান প্রার্থী ছেলে সহ ৬ জনকে আটক করে পুলিশ পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে প্রত্যেককে ১২দিনের কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান বলেন,উপজেলা প্রশাসন আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর।সে ক্ষেত্রে যারা নির্বাচনী আচরন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!