1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুনীর চৌধুরী নির্বাচিত।

  • প্রকাশিত : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩৬ পিএম
  • ৮৯৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর মুনীর চৌধুরী নির্বাচিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা নির্বাচন অফিস সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের কাছে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

মাদারীপুর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। পরে মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয় ১৮ সেপ্টেম্বর। পরে বাছাইয়ের বিরুদ্ধে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলে আপিল দায়েরের। এছাড়া আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর। পরে ২৬ সেপ্টেম্বর হয় প্রতীক বরাদ্দ। আর ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবার কথা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ব-স্ব উপজেলা চত্বরে হবার কথা রয়েছে ভোটগ্রহণ। এই নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে।
নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-০১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীর চাচাতো ভাই। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। এছাড়া এরআগে উপ-নির্বাচনে বিনাপ্রতিদন্দ্বীয় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় মুনীর চৌধুরী ও শিবচর উপজেলা সাধারণ সদস্য পদে ইলিয়াস হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি প্রার্থীদের প্রতিকে বরাদ্দ দিয়ে বিধি মোতাবেক নির্বাচনী প্রচারনা চালাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!