1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

মাদারীপুরে জেলা জুড়ে মধ্যে রাতে ডাকাতির গুজব

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১.৪৫ এএম
  • ৯৪৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর পৌর শহর,সদর,কালকিনি,শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতদল হানা দিচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন পাড়া ও মহল্লা পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। বাসিন্দাদের সতর্ক করতে একাধিক জায়গায় মাইকিং করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ডাকাতদলের হানা দেওয়ার খবর গুজব। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার পর মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর, করদি,উত্তর চিড়াইপাড়া, নয়াচর,থানতলী,পিটিআই এলাকা কালকিনি,ডাসার উপজেলার বিভিন্ন এলাকা ও শিবচর উপজেলার নলগোলাসহ বিভিন্ন এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন পাড়া মহল্লার মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। এ বিষয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকার অনেকে আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

সেসব পোস্ট থেকে জানা গেছে, মাইকিং শোনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িঘর ছেড়ে বাইরে অবস্থান নেন।

লামিয়া ইসলাম মীম নামে মাদারীপুর সরকারি কলেজের এক ছাত্রী তার ফেসবুক লিখেছেন, আমরা রেড এলার্টে আছি।প্রশাসনের দৃষ্টি কাম্য।”

সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া এলাকার ইমদাদুল হক মিলন নামে এক যুবক জানান, ডাকাতের হানা দেওয়ার মাইকিং শুনেছি। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সামিয়া ইসলাম নামে একজন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শহরের কুকরাইল ও পুরাতন বাসস্ট্যান্ডে মাইকিং করা হচ্ছে। শহরে ডাকাত ডুকছে।সকলে সতর্ক থাকুন।

মেহেদী হাসান নামে মোস্তফাপুর এলাকার বাসিন্দা বলেন, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার খবর জানিয়ে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে।

জাফরুল হাসান নামে কালকিনির এক গনমাধ্যম কর্মী তার ফেসবুকে লিখেন,” মাদারীপুর সদরসহ কালকিনি ও ডাসার উপজেলায় ডাকাত আতঙ্কে মসজিদে-মসজিদে মাইকিং।”

এদিকে শিবচরের নলগোড়া খাজারডেক নামক এলাকার একটি মসজিদের মাইকে প্রায় (১২.৫৮)মিনিটে মাইকিং করছে। পুলিশ ও এলাকায় গেছে।

তবে পুলিশের দাবি, মধ্যরাতে ডাকাত দলের হানা দেওয়ার কথা বলে গুজব ছড়ানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন,এগুলো গুজব। আমরা তো কাউকে মাইকিং করতে বলি নাই, গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। বিষয়টি ন্যক্কারজনক। এ বিষয়ে সরেজমিনে খোঁজ চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!