1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন

মাদারীপুরের শিশু জন্ম নিলো চলন্ত বাসে, আজীবন ভাড়া ফ্রি করে দিল বাস মালিক

  • প্রকাশিত : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১০.৫৯ পিএম
  • ১৫৬৩ জন সংবাদটি পড়েছেন।

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

আজ সকালে ঢাকা-মা’ওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন এক নারী।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রচেষ্টা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-৬৯৮৮) মা’ওয়া থেকে ঢাকা আসার পথে শ্রীনগর উপজেলার দোগাছি ক্যাম্পের সামনে এলে গর্ভবতী এক মা যাত্রীর প্রসব বেদনা উঠে। এ সময় বাসটি থামিয়ে পুরুষ যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং নারী যাত্রীদের সহযোগিতায় ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মা।

এ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে নবজাতক ও মায়ের খোঁজ নেওয়াসহ সুচিকিৎসার ব্যবস্থা করেন প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মো. নোমান মিয়া। একইসঙ্গে তিনি নবজাতকটিসহ তার পরিবারকে আজীবনের জন্য প্রচেষ্টা পরিবহনে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা দেন।
এ ব্যাপারে প্রচেষ্টা পরিবহন কোম্পানির ম্যানেজার আমিনুল ইস’লাম জানান, মা-নবজাতকটি শ্রীনগর উপজে’লার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনই সুস্থ রয়েছেন। মাদারীপুর থেকে স্বামীসহ মা’ওয়া এসে গাজীপুরের উদ্দেশে প্রচেষ্টা বাসে উঠেছিলেন ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেওয়া ওই মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!