1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ভাঙ্গা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক।

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৩.০৬ পিএম
  • ১২৭৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ

ফরিদপুরের ভাঙ্গা থেকে শওকত শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক কর হয়েছে

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন বালিয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।এসময় আটককৃত আসামীর নিকট থেকে ১৩২০ পিস কথিত ইয়াবা, মাদক বিক্রিত ১,৬৫,০০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০২ টি সীমকার্ড উদ্ধার করেন।

আটক মোঃ শওকত শেখ ওইএলাকার মৃত মালেক শেখের ছেলে।

র্যাব জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে একই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

পরে ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

এ ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!