1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটঃ ঈদের আগে ও পরে চলবে না স্পিডবোট।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৭.২৪ পিএম
  • ৫৪০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে ঈদ উল আযহার আগে ও পরে স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। তবে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার(১৫ জুলাই) দুপুরে বাংলাবাজার ঘাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন তার নিজ সভাকক্ষে সিদ্ধান্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, গত ঈদ-উল-ফিতর এ অতিরিক্ত যাত্রীর বহনে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়। পরে ফেরিতে দুর্ঘটনায় মারা গেছে আরো ৫জন। সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারের ঈদ- উল- আযহায় কঠোর অবস্থানে প্রশাসন।

তিনি আরো জানান,’ঈদের আগে ও পরে কি করনীয় সে ব্যাপারে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যলয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে আসন্ন ঈদ-উল-আযহার আগে ও পরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। এছাড়া গণপরিবহনেও থাকবে অর্ধেক যাত্রী। ইতোমধ্যে এ ব্যাপারগুলো দেখার জন্য নিয়োগ দেয়া হয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর ব্যতয় ঘটলে জেল-জরিমানা করে শাস্তি দেয়া হবে।’

সভায় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!