1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

পল্লী মঙ্গল কর্মসুচীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.৫২ পিএম
  • ১৪২৫ জন সংবাদটি পড়েছেন।

গাজীপুর প্রতিনিধি:

পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) নামে একটি স্বাস্থ্যসেবা সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে দুইদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর উত্তরা এলাকায় এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থসেবা গ্রহন করেন। এসময় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেন ডাঃ মেহেদী হাসান।

প্রতিষ্ঠানের প্রোগ্রাম ইনচার্জ ডাঃ খায়রুল বাসার বলেন, পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) এর উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কর্মসুচীর মাধ্যমে প্রথম দিনে প্রায় ৫ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষুধ ও চশমা প্রদান করা হয়েছে। আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম সারা দেশে চলমান আছে। ভবিষ্যতেও বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসুচীর এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার নবাব আলী, উত্তরা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান, জোনাল হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শোয়েব মাহমুদ সাইফুদ্দিন, উত্তরা শাখার হিসাব রক্ষক আসমা আক্তার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!