1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ডেভিল হান্ট:মাদারীপুরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার-২

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭.০৯ পিএম
  • ১৬৮৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈরে ডেভিল হান্টের অভিযানে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান (৩০) ও যুবলীগ নেতা আনজুরুল কাজী অঞ্জ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সম্রাট খান একই গ্রামের জলিল খান (টুকু) এর ছেলে ও অঞ্জ কাজী হাবিবুর রহমান কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এ কারণে রাজৈর উপজেলায়ও আওয়ামীলীগের দুটি গ্রুপ ছিল। এক গ্রুপের নেতৃত্ব দিতেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান এবং অপর গ্রুপের নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম সমর্থিত মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সম্রাট খান ছিল শাজাহান খান গ্রুপের ছাত্রলীগ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আর অঞ্জ কাজী ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপের যুবলীগ নেতা এবং বর্তমানে রাজৈর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারীর ভাই তিনি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, চলমান ডেভিল হান্টের অভিযানে তাদের দুইজনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!