1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনিতে পুর্ব শত্রুতার জের গৃহবধুর বসতবাড়িতে হামলা চালিয়ে শ্লীলতাহানীর অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৭.৪৩ পিএম
  • ৮১৩ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে ময়না বেগম নামে এক গৃহবধুর বসতবাড়িতে হামলা চালিয়ে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ সুত্রে জানাগেছে।

শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গৃহবধু উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতে বাহাদুর গ্রামের মোশারফ বেপারীর স্ত্রী।

অভিযোগ ও এলাকা সুত্রে জানাগেছে, ময়না বেগমের স্বামী মোশারফ বেপারীর সঙ্গে একই এলাকার কুদ্দুশ চৌকিদারের দীর্ঘদিন ধরে পুর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে প্রথমে ময়না বেগমের সঙ্গে প্রতিপক্ষ কুদ্দুশ চৌকিদারের তর্কবির্তক হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে কুদ্দুশ চৌকিদারের নেতৃত্বে লতিফ চৌকিদার ও নয়ন চৌকিদারসহ বেশ কয়েকজন মিলে দেশী অস্ত্র নিয়ে ময়না বেগমের বসতবাড়ি ভাংচুর চালায়। এ সময় তাদের বাঁধা দিলে ময়না বেগমকে বিবস্ত্র করে বেদম মারধর করা হয়। এতে করে ময়না বেগম আহত হয়।
ভুক্তভোগী ময়না বেগম বলেন, পুর্ব শত্রুতার জের ধরে কুদ্দুশ চৌকিদার ও তার লোকজন মিলে আমার বসতবাড়ি হামলা চালিয়ে ভাংচুর করে। তাদের বাধা দিলে তারা আমাকে মারধর শেষে বিবস্ত্র করে ফেলে। আমি থানায় অভিযোগ করলে কোন বিচার পাইনি। আমি কুদ্দুশ চৌকিদারের বিচার চাই।
তবে অভিযুক্ত কুদ্দুশ চৌকিদার ঘটনা অস্বীকার করে বলেন, ময়না বেগম আগে আমাকে একা পেয়ে তার লোকজন দিয়ে হাতুরী পেটা করেছে। আমার পরিবার লোকজনকে মারধর করে আহত করেছে। আমি ময়নার সঠিত বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, উভয় পক্ষই মারামারি করেছে। বিষয়টি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে ময়নার পক্ষের লিখিত অভিযোগ আমি এখন পর্যন্ত পাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!