1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

কালকিনিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নাম ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের চেয়ার ভাংচুর ও ধস্তাধস্তি-শিবচরনিউজ২৪

  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৬.২৬ পিএম
  • ১০৫৬ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চে নাম ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে সভামঞ্চের সামনের চেয়ার ভাংচুর ও ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১১টার দিকে কালকিনি উপজেলার সার্কিট হাউজ মাঠে এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে যায়, আজ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকালে কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানের উদ্যোগে একটি র‌্যালী বের হয়। র‌্যালটি কালকিনি আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে এসে উপস্থিত হয়।

পরে সেখানে আলোচনা সভায় মঞ্চে একে একে নেতাদের নাম ঘোষণা করা হয়। এসময় জুনিয়র নেতাদের আগে নাম ধরে ডাকার অভিযোগে কালকিনি পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিলের সমর্থকরা মঞ্চের সামনের চেয়ার ব্যাপক ভাংচুরে করে। এসময় ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে ব্যাপক ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পরে সংক্ষিপ্তভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!