1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ইলিশ সংরক্ষণ অভিযান, শিবচরে তিন জেলে আটক, কারেন্ট জাল ধ্বংস

  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১০.৩৩ পিএম
  • ৬৯৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে চরজানাজাত নৌ-পুলিশ।
রোববার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জাহানুর আলীর নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।এ এসময় ১০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

এতিমখানায় উদ্ধারকৃত মাছ বিতরন

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে,পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকেনদীর শিবচর অংশে অভিযান চলমান রয়েছে।তবে, গত দুই দিনে নদীতে জেলেদের উপস্থিতি লক্ষ্য করা না গেলেও রোববার ইলিশ শিকারে থাকা তিন জেলেকে আটক করে পুলিশ। পরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রিয়াজুর রহমানের নেতৃত্বে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিন করে সাজা দেওয়া হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রিয়াজুর রহমান বলেন, “ইলিশ ধরার দায়ে তিন জেলেকে ২০ দিন করে সাজা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত জাল উপস্থিত জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।”

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,”মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে।এব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!