1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে,মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫-Shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ১১.২৯ পিএম
  • ১৪০৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫জন আহত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার সেলিম আকনের ছেলে হাফিজ আকন (২৮), সালাম আকনের স্ত্রী হাসি বেগম (৪৮), সালাম আকনের ছেলে কামরুল আকন (২১), সালাম আকনের মেয়ে সাথী আক্তার (২৫) ও খালেক আকনের ছেলে নাজমুল আকন (২৪)।আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য নিয়ে হাফিজ আকনের সাথে রানা মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে রানা মাতুব্বর তার সমর্থকদের সহযোগিতায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাফিজ আকনের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই নারীসহ ৫জনকে কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা হাসপাতাল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকন বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। হত্যার উদ্দেশ্য নিয়ে আমার পরিবারের সদস্যদের উপর সাহেব আলি মাতুব্বর, চুন্নু মাতুব্বর ও খবির মাতুব্বরের ছেলেরা ও ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদেরকে এলোপাথাড়িভাবে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। আমি জেলা পুলিশের কাছে এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে আমি হাসপাতাল পরিদর্শন করেছি। এ ঘটনায় নারীসহ ৫জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। তবে এই ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!