1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শ্বশুর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ জামাই

  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৯.০৩ পিএম
  • ৯৪৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে মোঃ সাগর মৃধা(২২) নামে এক যুবক নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।

শনিবার বিকালে উপজেলার রমজানপুর এলাকার নুতন টরকী এলাকায় ঘটনা ঘটে।তবে ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে অনেক খোজাখুজি করেও তার কোন হৃদিস পাননি।

নিখোঁজ হওয়া যুবক সাগর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার ওবায়দুর মৃধার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, সাগর মৃধা শুক্রবার দুপুরে তার শ্বশুর জুয়েল রাড়ীর বাড়ি  বেড়াতে আসেন। আজ শনিবার ৩ টার দিকে সাগর মৃধা তার শ্বশুর বাড়ির পাশে পালরদ্দী নদীতে গোসল করতে যান। তিনি নদীতে নেমে একটি কলাগাছ নিয়ে একা সাঁতার কাটতে যান।

এসময় কলা গাছ তার হাত থেকে ছুটে  গেলে সাগর গভীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু তারা নদীতে অনেক খোজাখুজি করেও সাগরের কোন সন্ধান পাননি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য নান্নু ফকির বলেন, সাগর মৃধা সাঁতার না জেনে নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। তার কোন সন্ধান মেলেনি।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ খোকন জানান, আমরা কালকিনি ও গৌরনদী ফায়ার সার্ভিস টিম মিলে চেষ্টা করেও সাগরের সন্ধান পাইনি।তবে চেষ্টা অব্যাহত আছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!