1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে শিশু ধর্ষনের অভিযোগে নানা আটক

  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৯.০৭ পিএম
  • ১০৯৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরের ৪র্থ শ্রেনীতে পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার সম্পর্কের নানা নুরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ ক্রোকচর বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম ওই এলাকার আহমেদ হাওলাদারের ছেলে।

মামলার বিবরন,পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে ওই শিশুটি তার স্কুলে যাচ্ছিল। এসময় আসামী নুরুল ইসলাম হাওলাদার তাকে প্রলোভন দিয়ে বাজারে থাকা তার রাইস মিলের পাশে গোডাউন ঘরে নিয়ে যায়। পরে আসামী তাকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষন করে।এসময় শিশুটির চিৎকারে আশে লোকজন এগিয়ে আসলে আসামী দৌড়াইয়া পালাইয়া যায়।পরে শিশুটির বাড়িতে স্থানীয়রা খবর দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।পরে দুপুরে শিবচর থানায় মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করে।পরে শিবচর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

মেয়েটির মা জানান,আসাম দূরসম্পর্কের চাচা হয়।সকালে মেয়েটি স্কুলে যাওয়ার সময় তিনি মেয়েটিকে আটকিয়ে খারাপ কাজ করে।আমি তার বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকালে একটি নাবালিকা মেয়েকে ধর্ষন করা হয়।পরে মেয়েটির মা আমাদের জানালে একটি মামলা রুজু হয়। আমরা আসামীকে গ্রেফতার করি ও ভিকটিমকে তাতক্ষনাত ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠাই।সেখানে ডাক্তারী পরিক্ষা শেষ হয়।আসামীকে যথা নিয়মে আদালতে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!