1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৮.৩৩ পিএম
  • ১০৭১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের বালুবাহী একটি ড্রাম্প ট্রাকের চাপায় মো.মিশন(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে শিবচরের সন্যাসীরচর ইউনিয়নের বিসাইমৃধাকান্দি এলাকার গ্রামীন সড়কে দূর্ঘটনাটি ঘটে। নিহত মিশন ওই এলাকার মিঠু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাচটার দিকে দিকে সন্যাসীরচর ইউনিয়নের বিসাইমৃধা কান্দি গ্রামে (আড়িয়াল খাঁ নদের পুরাতন ফেরিঘাট) বাড়ির পাশে খেলতেছিল শিশু মিশন। এসময় পাচ্চর এলাকার বালু ব্যবসায়ী শহীদ মৃধার বালু বহনকারী একটি ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন শিশু মিশন।পরে স্থনীয়রা আহতাবস্থায় তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচ্চর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান,’ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।এখন থানা পুলিশ আসতেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!