1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে দশ হাজার টাকা জরিমানা-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১, ১০.৪৮ পিএম
  • ৮৫৬ জন সংবাদটি পড়েছেন।

কাঠালবাড়ি ব্যুরোঃ

শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম শিকদারের সমর্থক আলা মিয়া শিকদারকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১২ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইব্রাহিম শিকদারের সমর্থক আলা মিয়া শিকদার বাড়িতে রান্না করে বিপুল মানুষ জড়ো করে আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন । খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সমর্থকের বাড়ি গিয়ে তাকে আটক করেন।পরে সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ওই সমর্থককে দশ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জানান, কেউ নির্বাচনের আচরন বিধি ভঙ্গ করতে পারবে না।এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা উপজেলাবাসীর নিকট অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী সমর্থক আলা মিয়া শিকদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!