1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো

শিবচরে জ্বালানি তেল চোর চক্রের  ৬ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১২.২৩ এএম
  • ৭৪৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরে আন্ত:জেলা জ্বালানি তেল চোর চক্রের ৬সদস্য কে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে শিবচর ইলিয়াস আহমেদ ফেরীঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত হাজার একশত চুয়ান্ন লিটার ডিজেল জব্দ করা হয়।

সোমবার বিকেলে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মাহাবুব হকের ছেলে রেদওয়ান হক সৌরভ,এবং মিন্টু বেপারীর ছেলে মিঠু বেপারী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে করিম হাওলাদার, জাহাঙ্গীর বেপারীর ছেলে জুবায়ের, এবং মৃধাকান্দী এলাকার সিরাজ মৃধার ছেলে হ্রদয় মাতুব্বর, এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার খান কান্দি এলাকার কুদ্দুস খানের ছেলে আল আমিন খান।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে চোর চক্রের সদস্যরা বিভিন্ন লরি থেকে পাইপ দিয়ে তেল নামিয়ে ব্যারেলে ভর্তি করে বাজারে কম দামে বিক্রি করে এমন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলার ইলিয়াস আহমেদ কাঠালবাড়ি ফেরী ঘাটের ৪নাম্বার ফেরীঘাটের পাশে অভিযান চালিয়ে চোর চক্রের ৬সদস্য কে গ্রেপ্তার করে এবং পুলিশের উপস্থিত টের পেয়ে আরো কিছু সদ্যপালিয়ে যায়।এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ১ শত ৫৪ লিটার ডিজেল, একটি টাংকার, ৮টি স্টিলের বেরেল,একটি স্যালো ইঞ্জিন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে এবং এরা কোন ধরনের নাসকতার সাথে জরিত কিনা সেটাও খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!