1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময়।

  • প্রকাশিত : শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১১.৩৮ পিএম
  • ৬২০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাদারীপুরের শিবচরে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামানের উপস্থিতিতে মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে শনিবার মাইকিং, ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার প্রচারনা,রবিবার, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ, উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সেক্টরে অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন, সোমবার প্রান্তীক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় সভা, মঙ্গলবার, অত্র উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ, সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরিক্ষা।বুধবার,উপজেলা গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য সেক্টরে অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন।বৃহস্পতিবার, সুফলভোগীদের বিভিন্ন উপকরণ বিতরন।শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা কর্মকর্তাদের সাথে উপজেলায় কর্মরত কর্মকর্তাদের মতবিনিময় সভা ও মৎস্য সপ্তাহের সমাপনী

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা ও মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!