1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩, ৩.১৩ পিএম
  • ৯৫৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আয়নাল খাঁ (৬৫) নামের ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে মঙ্গলবার (১৩ জুন) মধ্যেও রাতে শিবচর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের দাবী, অভিযুক্তরা মামলা না করতে ভয়-ভীতি দেখানোর কারনে মামলা দায়ের করতে বিলম্ব হয় তাদের।

অভিযুক্ত আয়নাল খাঁ ওই এলাকার মৃত গোলাপ খাঁর ছেলে।

স্থানীয় ও শিবচর থানা সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচরের সন্যাসীরচর ইউনিয়নের আদু খারকান্দি গ্রামে স্ত্রীকে নিয়ে স্থানীয় আছমত খলিফা নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকে বাস চালক স্বামী। গত ২৬ মে বিকেলে বাসের রিজার্ভ ট্রিপ নিয়ে সিলেটের উদ্দেশ্যে যান ওই গৃহবধুর স্বামী। ২৯ মে সকালে ওই গৃহবধুর ছোট ভাই পাশের মক্তবে গেলে আয়নাল খাঁ নামের স্থানীয় ওই ব্যক্তি ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে। এসময় গৃহবধুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় আয়নাল খাঁ।

ভুক্তভোগী গৃহবধু জানান,‘আমার স্বামী বাসচালক। সেদিন সকালে সে বাড়িতে ছিল না। আমার ছয় বছরের ছোট ভাই ভোরে পাশের মক্তবে গেলে আয়নাল খাঁ ঘরে ঢুকে আমাকে ঝাপটে ধরে। আমি চিৎকার করলে সে পালিয়ে যায়। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে।’

ভুক্তভোগীর বাবা বলেন,‘আয়নাল খা আমার খুব পরিচিত।সে প্রায়ই আমার সাথে আমাদের বাড়িতে আসতো।আমি খবর পেয়ে মেয়ের ভাড়া বাড়িতে আসি। এবং সবকিছু শুনে আয়নাল খাঁর বাড়িতে যাই। আয়নাল খাঁর বড় ছেলে বিষয়টি কাউকে না জানাতে বলেন। বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করেেত চাইলে আয়নাল খাঁর ছেলেরা আমাদের উপর হামলাও করে। পরে গতকাল আমরা থানায় মামলা করেছি।’

এদিকে এ ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। থানায় যাওয়ার কারণেই অভিযুক্তরা তাদের উপর হামলাও চালায় বলে তারা জানান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,‘আগে কেউ মামলার জন্য আসেনি। মঙ্গলবার(১৩ জুন) রাতে ভুক্তভোগীর বাবা এসে মামলা করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাকে গ্রেফতারে সক্ষম হবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!