1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে কুপিয়ে টাকা ছিনতাই।আহত ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৭.৪৩ পিএম
  • ৯৬০ জন সংবাদটি পড়েছেন।

উপজেলা প্রতিনিধিঃ

শিবচরে রতন বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ মে) ভোররাতে উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মোড়লকান্দি গ্রামে ঘটনা ঘটে।

আহত রতন বেপারী ওই গ্রামের সুরুজ বেপারীর ছেলে ও পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয় ও শিবচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে রতনের বাড়িতে পানি খাওয়ার কথা বলে ডেকে তুলে ৩/৪ জন অজ্ঞাতনামা লোক। পরে একজনের পানি খাওয়ার সময় অন্য আরেকজন ঘরে ঢুকে মানিব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় রতন তাদের একজনকে জাপটে ধরলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোরে তাকে ফরিদপুরের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এসময় ঘটনাস্থল থেকে একটি পুরানো মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে আহত রতন বেপারী বলেন, আমি অনেক কষ্ট করে জমি কেনার জন্য ৬৫ হাজার টাকা জোগাড় করেছিলাম। আমাকে জখম করেছে। সেই টাকা নিয়ে গেছে। আমি এর বিচার
চাই।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। আমরা ঘটনাটি ক্ষতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!