1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে জয়ী-বিজয়ী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে, আহত ১৫

  • প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৮.৪৬ পিএম
  • ৫৮৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে জয়ী-বিজয়ী স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৮ নভেম্বর (রোববার) তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদে বিজয়ী হন শাহ মো. রায়হান কবির। অপরদিকে পরাজিত হয় অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাগর মিয়া। সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজন সমাদ্দার এলাকায় জড়ো হয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ১৫ জন। এ সময় বেশকিছু বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। এদিকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল পাঠানো হয়েছে।এ ঘটনায় ঘটনাস্থল থেকে বেশকয়েকজনকে আটক ও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুল ইসলাম মিয়া বলেন,”ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে কিছু দেশীয় অস্ত্র।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। “

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!