1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও মামলা, পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ১০.৩৭ পিএম
  • ৬৭৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে কাঠ পোড়ানোর দায়ে দিনব্যাপী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইটভাটা মালিককে সাড়ে তিন লাখ টাকা ও ৩টি ইটভাটায় পানি ছিটিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোয়ার হোসেন জানান, ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনেই কাঠ পোড়ানো হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যাওয়া। এ সময় লাইসেন্স না থাকার কারনে ও কাঠ পোড়ানো দায়ে মেসার্স বেপারী ব্রিকসকে দুই লাখ ও এআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঠপোড়ানোর দায়ে বেপারী ব্রিকস, এরআরবি ব্রিকস, ইতালী ব্রিকস, এমএমবি ইটভাটায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি মেসার্স ইতালী ব্রিকস ও এমএমবি ব্রিকসকে নিয়মিত মামলাও দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. মনিরুজ্জামান শেখ, মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক নুর মোহাম্মদ শিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!