1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

ডাসারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৩.৫০ পিএম
  • ৫৪৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে পুকুরে বিষ দিয়ে আনুমানিক আড়াই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ মে) উপজেলার নবগ্রামে সকালে এ ঘটনা ঘটে।ঘটনার পরে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী পংকজ বালার বড় ভাই নিতিশ বালা বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পংকজ বালা বলেন, প্রতিবছরের ন্যায় এবছর আমার ঘেরের তিনটি পুকুরে মাছ চাষ করি।সকালে গিয়ে  জানতে পারি আমার ৪০ শতাংশ জায়গা নিয়ে দুটি পুকুরের মাছ মরে ভেসে আছে। রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়েছে দূর্বৃত্তরা।আমি ঋণ করে মাছ চাষ করছি।এই মাছ চাষ করে এখন আমি সর্বশান্ত।আমি দূর্বৃত্তের বিচার চাই।

নিতিশ বালা বলেন, আমার ছোট ভাই এর ঘের মাছ ব্যবসা নিয়ে অনেক স্বপ্ন ছিল।তার স্বপ্নটা এভাবে ভেঙ্গে গেল ভাবতে কষ্ট হয়।যে ঘটনাটি ঘটছে এতে আমি মর্মহত।দূর্বৃত্তরা এ কাজটি করেছে।তাদের শাস্তির দাবী জানাই।

প্রতিবেশী অরুণ তালুকদার বলেন, আমার বন্ধু ঋণ করে পুকুরে মাছ চাষ করছে।সকালে যখন দেখতে পেলাম তার দুটি পুকুরে মাছ মরে ভেসে আছে।আমি অবাক হয়েছি।প্রায়ই এলকার মাছ চাষীদের পুকুর ও ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে থাকে দূর্বৃত্তরা ।এভাবে চলতে থাকলে মৎস্য চাষীরা মাছ চাষ করতে আগ্রহ হারিয়ে ফেলবে।প্রশাসনের কাছে দাবী জানাই তাদেরকে আইনের আওতায় এনে তাঁদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান বলেন,এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি ।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!