1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

আচরণবিধি ভঙ্গ করায় শিবচরে ৩ চেয়ারম্যান প্রার্থীর দেড় লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত : শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৯.৫৩ এএম
  • ৫৩৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান,’নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি। নির্বাচনে কোনরূপ আচরণবিধি ভঙ্গের খবর পেলেই অভিযান চালানো হচ্ছে।বিগত দিনের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোর মত এই ইউনিয়ন পরিষদ দুইটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। “

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করার দায়ে মাদারীপুরের শিবচর উপজেলার দুই ইউনিয়নের তিন জন চেয়ারম্যান প্রার্থীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার(৩১ ডিসেম্বর) বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম.রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রহমান সাদ্দাম খানকে(ঘোড়া প্রতীক) ৮০ হাজার টাকা এবং মো.আজহারুল ইসলামকে(টেলিফোন প্রতীক)
২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহসেন উদ্দীন সোহেল বেপারীকে(আনারস প্রতীক) ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারি উপজেলার বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এলাকায় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উঠান বৈঠক করার খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম খান ও আজহারুল ইসলাম এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহেল বেপারীকে জরিমানা করা হয়।

বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো.আজহারুল ইসলাম জানান,রাতে আমি আমার বাড়ির পাশে নির্বাচনী ক্যাম্পে বসে ছিলাম।এসময় আমার সাথে আমার ওয়ার্ডের দুইজন সদস্য পদ প্রার্থী তাদের লোকজন নিয়ে আমার সাথে দেখা করতে আসে।ঠিক তার ৫০ সেকেন্ড পরে ভ্রাম্যমান আদালত টিম আমার এখানে উপস্থিত হয়ে আমাকে জরিমানা করেন।”

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এম.রাকিবুল হাসান বলেন,’শুক্রবার সন্ধ্যার পরে বন্দরখোলা ইউনিয়নে অধিক সংখ্যক লোকজন নিয়ে বৈঠকরত অবস্থায় পেয়ে চেয়ারম্যান প্রার্থীদের জরিমানা করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান,’নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি। নির্বাচনে কোনরূপ আচরণবিধি ভঙ্গের খবর পেলেই অভিযান চালানো হচ্ছে।বিগত দিনের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোর মত এই ইউনিয়ন পরিষদ দুইটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ”

উল্লেখ্যে, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই ইউপিতে ১১ জন চেয়ারম্যান প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বীতা করবেন। দুই ইউনিয়নের ১৮ টি ওয়ার্ডের ৮৩ টি ভোট কক্ষে ২৫ হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!