1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনা: মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত নাই, আইসোলেশনে ১৭

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২০, ৪.৫৩ পিএম
  • ১৫২৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৬ মে) নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় নাই। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা পূর্বের ৫৭ জনই আছে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয় নাই। ফলে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৭ জনই আছে।

তিনি আরও জানান, মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ১৩৩৬ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং মোট ১০৫৮ টি রিপোর্ট পাওয়া গেছে এবং মোট সুস্থ ৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ জন। এর মধ্যে সদর হাসপাতালে ৯ জন এবং রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন। এছাড়া রাজৈরে আরও দুইজন হোম আইসোলেশেন রয়েছেন। এর মধ্যে একজন গর্ভবর্তী নারী ও অপরজন প্রতিবন্ধী। জেলায় এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেন। মোট সুস্থ হয়েছেন ৩৭ জন।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫৭ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ২৪ জন, সদর ১০ জন, রাজৈর উপজেলায় ২১ জন এবং কালকিনি উপজেলায় ২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!