1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭.৪২ পিএম
  • ৭৬২ জন সংবাদটি পড়েছেন।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠান নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন শিবচর উপজেলার মির্জাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাদারীপুর সূত্রে জানা যায়, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় পরিচালনায় দক্ষতা, শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতিতে সৃজনশীলতা এবং প্রশাসনিক কার্যক্রমে সফলতার ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সেলিনা আক্তার দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, উপস্থিতির হার ও শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজ, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এ অর্জনে সেলিনা আক্তার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মর্জিনা আক্তার স্বাক্ষরিত তালিকায় এ তথ্য প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!