1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, প্রতিরোধের ডাক

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৭.২৮ পিএম
  • ২৮৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

দেশব্যাপী সংঘঠিত মন্দির ও বসতবাড়িতে হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের লোকজন। রোববার বিকেল ৫টার দিকে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ডিসির বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা কর্মসূচিতে ব্যানার-ফ্যাস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন হাজারো মানুষ।
এর আগে বিকেল ৪টায় জেলার পাঁচটি উপজেলা থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের লেকপাড় শহীদ কানন চত্বরে জড়ো হতে থাকে হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরে তাঁরা একযোগে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাদারীপুর প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে প্রদক্ষিণ করে জেলা প্রশাসকরে বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। এতে সময় মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা, আমার মা-বোনের গায়ে হাত কেন? জবাব চাই, জবাব চাই; জাগো রে জাগো, হিন্দু জাগো; তুমি কে আমি কে? বাঙালী, বাঙালী; তুমি কে আমি কে হিন্দু-হিন্দু; আমার ভাই মরলে কেন? জবাব চাই, জবাব চাই, সংখ্যালঘু মন্ত্রণালয় চাই, দিতে হবে, দিতে হবে, হিন্দু সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, করতে হবে। জাগো রে জাগো, হিন্দু বোদ্ধ খ্রিষ্টা জাগো প্রভৃতি শ্লোগান দেন। এ ছাড়া ‘জয় শ্রী রাম’ শ্লোগান ছিল নারী-পুরুষ মুখে মুখে।

জেলা পুজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদ, সনাতন সম্প্রতি সংঘ, হিন্দুজোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সামাবেশে বক্তব্য রাখেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগের পর থেকে সারাদেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা একের পর এক ঘটে চলেছে। নারীদের ধর্ষণসহ শ্লীলতাহানি করা হচ্ছে। বিভিন্ন এলাকার মন্দিরে হামলা চালিয়ে দেবদেবীর মূর্তি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় সনাতনধর্মীরা। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তারসহ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মন্ত্রণালয় ও কমিশন গঠন করার জোড় দাবি জানান বক্তরা। দাবি পূরণ না হলে বৃহত্তম আন্দোলনের পাশাপাশি প্রতিরোধের ডাক দেন তাঁরা।

মাদারীপুর হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি হরিপদ দাশ বলেন, ‘যখনি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তখনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ঘটে। মন্দিরের ভাঙচুর হয়। জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি করে এক শ্রেণির লোক। এসব ঘটনায় দেশে এখন পর্যন্ত কোন বিচার করা হয়নি। তাই অপরাধীরা বার বার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর টার্গেট করে এই নির্যাতন চালায়। স্বাধীন দেশে আমাদের প্রতিটি নাগরিকের সুরক্ষা অধিকার রয়েছে। নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। অথচ, আমরা আজ অসহায়, অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। আমরা চরম নিরাপত্তহীনতায় দিন পার করছি।’
মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল দাশ বলেন, স্বাধীন দেশে বসবাস করে প্রায়ই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে। অথচ, জন্মগতভাবে এসব সংখ্যালঘু সবাই বাঙ্গালী। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত ও এসব দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে হিন্দুদের সুরক্ষার জন্য মন্ত্রণালয়সহ কমিশন গঠনের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!