1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে বিপাকে গ্রাহক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮.৪১ পিএম
  • ৭১০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের ডাসারে পল্লী বিদ্যুৎ সমিতির অস্বাভিক বিদ্যুৎ বিলের কারণে বিপাকে পড়ছে সাধারণ গ্রাহকেরা। অভিযোগ উঠেছে, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠে গ্রাহকেরা।আজ বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎতের অতিরিক্ত ভুতুড়ে বিলের প্রতিবাদে উপজেলার ডাসার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করে গ্রাহকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরজমিনে গিয়ে জানা গেছে, বিগত মাসের বিদুৎ বিল ঠিক থাকলেও চলতি মে মাসের বিল তৈরিতে গাফিলতির কারণে গ্রাহকের বিলের কাগজে অস্বাভাবিক বিল তৈরি করে পৌঁছে দিয়েছে।এতে ক্ষুব্ধ হয় সাধারণ গ্রাহক।এসময় মাদারীপুর ডাসারের সাব-জেনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে সাধারণ গ্রাহকেরা। এসময় তাদের বিদ্যুৎ বিলের অস্বাভাবিক কারণ জানতে চান। তোপের মুখে পড়ে পালিয়ে যায়, লাইন ইন্জিনিয়ার সুফল কুমার পাল। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে জানতে চাইলে ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌহিদুর রহমান বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী বলেন, ডাসারের সংশ্লিষ্ট অফিস বিল তৈরি করে। তাঁরাই বিল আদায় করে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অস্বাভাবিক বিলের ব্যাপারে আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!