1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলে আসিব খান এবং রাজৈরে মোহসীন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৬.০৫ এএম
  • ৩৮৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলা পরিষদে শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন মো.মোহসীন মিয়া।

নির্বাচন অফিস ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান এবং মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচনে আসিব খান ৭৫হাজার ৫শ৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩শ৩ ভোট। স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ছেলের আসিবুর রহমান খান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৬০হাজার ১শ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান আক্তার হাওলাদার পেয়েছেন ৪৭হাজার ২শ৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফারিয়া হাছান রাখি। তিনি ৫৬হাজার ৬শ ৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা নাজনিন পেয়েছেন ৪২হাজার ৪শ২০ ভোট।

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে মোহসিন মিয়া বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৭শ ৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন চৌধুরী পেয়েছেন ৩১হাজার ৫শ৫৪ ভোট। বিজয়ী প্রার্থী মহসিন মিয়া রাজৈর উপজেলা আওয়ামীলীগের সদস্য।

এদিকে রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মো. সাহাবুদ্দিন মিয়া  ৩৫হাজার ৩শ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউয়ুম মিয়া পেয়েছেন ২৫হাজার ৮শ৮০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুর জাহান পারুল। তিনি ২৬হাজার ৪শ ৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিতা কুদ্দুস পেয়েছেন ২৫হাজার ১শ৫৮ ভোট।

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো.আহম্মদ আলী নির্বাচনী ফলাফল নিশ্চিত করে বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!