1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে বিনামূল্যে দাঁতের চিকিৎসা পেলো ৫০০ রোগী

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৩.৪৯ পিএম
  • ৪৯৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে) দিনব্যাপী জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়ং এর উদ্যোগ শিবচর উপজেলা পরিষদ চত্বরে প্রভাতী কিন্ডার গার্টেন বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়

সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০ জন চিকিংসকের উপস্থিতিতে এসময় প্রায় ৫শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।পাশাপাশি ঔষধ, ব্রাশ ও পেষ্ট বিতরণ করা হয়।ক্যাম্পে মেডিকেল সাপোর্টিং এ সহযোগিতায় ছিলো মেডিপ্লাস।

চিকিৎসা শিবিরের চিকিৎসক এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন,শিবচর আমাদের বাড়ি।শিবচরের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই আজ ঢাকা থেকে এসেছি। এখানে অনেককের দন্ত রোগের চিকিৎসা দিয়েছি আমাদের কাছে ভালো লাগছে।

এ বিষয়ে ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ বলেন, ওরাল হেলথ নিয়ে আমাদের দেশে অনেক অসচেতনতা বিদ্যমান। মানুষ অনেক কিছু জানেনা তাই ওরাল হেলথকে গুরুত্ব দেয়না। এই অবস্থার পরিবর্তনে দেশের বিভিন্ন প্রান্তে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি ফ্রি চিকিৎসা দিয়ে আসছে জেসিআই ঢাকা ইয়াং। আমাদের স্বপ্ন একটাই, সকলের মুখে সুন্দর হাসি।

মেডিকেল ক্যাম্প আয়োজনের বিষয়ে জেসিআই ঢাকা ইয়াং এর লোকাল প্রেসিডেন্ট আনিকা দাইয়ান বলেন,আমাদের উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তের নানা পেশার মানুষদের ফ্রিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, দন্ত সেবা প্রদান করা। পাশাপাশি জেসিআই ঢাকা ইয়াং মানুষ সেবায় আরো অনেক কর্মসুচী বাস্তবায়ন করে থাকে।

জেসিআই ঢাকা ইয়াং এর কাজকে সাধুবাদ জানিয়ে প্রভাতী কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল বাবুল আশরাফ বলেন,আমার স্কুলে এরকম একটি প্রোগ্রাম করায় আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় লোকজন অনেক উপকৃত হয়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যত, তাদের স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে জরুরি। দেশের সকল স্কুল, কলেজে এ ধরনের ক্যাম্পেইন মাঝে মাঝে করলে আমরা সকলেই উপকৃত হবো।

এসময় ক্যাম্পের সম্বন্নয়ক সরুপ বরুয়া ও ডাঃ সুরাইয়া কাসেম মুনসহ অন্যন্নরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!