1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

চিফ হুইপের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবচরের শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.০১ পিএম
  • ১৩২৮ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট:

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবচর উপজেলার শিক্ষার্থীরা।

সকালে জাতীয় সংসদ ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা)-র পক্ষ থেকে চিফ হুইপের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।টানা সপ্তমবার জাতীয় সংসদ সদস্য ও টানা দ্বিতীয়বার চিফ হুইপ নির্বাচিত হ‌ওয়ায় শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানান।

এ সময় চিফ হুইপ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিবচর বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা। শিবচরের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় যেনো শিবচরের নাম সবার আগে থাকে সেই বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।”

এ সময় ময়নাকাটার সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা রূপা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মামুন খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদ র‌ইসসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!