1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

চিফ হুইপসহ শেখ পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য, ফরিদপুর জেলা আ.লীগের নেতার বিরুদ্ধে শিবচর থানায় অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৫.০৪ পিএম
  • ৭১৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

জাতীয় সংসদের চিফ হুইপ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, শেখ সেলিম,শেখ হেলালসহ শেখ পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর চাচাতো ভাই ফরিদপুর জেলা আওয়ামীলীগ নেতা হেদায়েত উল্লাহ সাকলাইন কাজীর নামে মাদারীপুর জেলার শিবচর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার(১৮ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলা যুবলীগ সভাপতি এ অভিযোগটি দায়ের করেন। কুরুচিপূর্ন এই বক্তব্যর জন্য এলাকার মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া গ্রামে এক উঠান বৈঠকে ফরিদপুর-৪ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর চাচাতো ভাই ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন কাজী তার বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তন্ময়সহ শেখ পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ন ,মানহানিকর ও নির্বাচন আচরন বিধি বহির্ভূত বক্তব্য দেন।

তার এই কুরুচিপূর্ন বক্তব্যটি একটি ফেইসবুক এ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। এনিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) ফেইসবুকে ভাইরাল হওয়া পোস্টটি শিবচর উপজেলা যুবলীগ সভাপতি মো: ইলিয়াস হোসেন পাশার নজরে এলে এদিন রাতেই তিনি বাদী হয়ে হেদায়েত উল্লাহ সাকলাইন এর বিরুদ্ধে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্যের কারনে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনী এলাকায় জনসাধারনের মাঝে হেদায়েত উল্লাহ সাকলাইন কাজীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে বিএনপি- জামায়াতের প্রশংসামূলক বক্তব্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্বীয়-স্বজন সম্পর্কে কুৎসামূলক ও মানহানিকর বক্তব্য দেয়ার কারনে হেদায়েত উল্লাহ সাকলাইন এর বিরুদ্ধে শিবচরের সাধারন মানুষ সংঘবদ্ধ হয়ে ক্ষুদ্ধ অবস্থান নিয়েছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

শিবচর উপজেলা যুবলীগ সভাপতি মো: ইলিয়াস হোসেন বলেন, ‘ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি নির্বাচনী উঠান বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতার ভাই হেদায়েত উল্লাহ সাকলাইন কাজী মাদারীপুর-১ আসনের ৬ বারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও শেখ পরিবারের অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে কুরুচিপূর্ন ও মানহানিকর মন্তব্য করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন,’এ ঘটনায় শিবচরের মানুষ ফুঁসে উঠেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। আমি বাদী হয়ে হেদায়েত উল্লাহ সাকলাইন কাজীর বিরুদ্ধে শিবচর থানায় একটি এজাহার দায়ের করেছি। আশা করি এই দুস্কৃতিকারী হেদায়েত উল্লাহ সাকলাইন কাজী তার বক্তব্য প্রত্যাহার করে জাতীর কাছে ক্ষমা চাইবে। আর প্রশাসন তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে যাতে শেখ পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দিতে কেউ সাহস না পায়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন, ‘আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশের ন্যায় আমাদের এখানেও আইন শৃংখলা বজায় রাখতে ও আচরনবিধি রক্ষায় কার্যক্রম চলছে। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। যে এজাহারটি পেয়েছি সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!