1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

নিঁখোজের ১৪ ঘন্টার পর পদ্মা সেতুর নিচ থেকে জেলের লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৩৭ পিএম
  • ৪৪২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

পদ্মাসেতুর ৩৪ নম্বর পিলারের কাছে নদী থেকে নিঁখোজের প্রায় ১৪ ঘন্টা পর আবুল কালাম (৪০) নামীয় জেলের লাশ উদ্ধার করেছে শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরীদল।

এর আগে শনিবার দিনগত রাত ৩ টার দিকে মাছধরা ট্রলারের সাথে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লাগলে নদীতে পরে নিখোঁজ হন ওই জেলে।

রোববার(২৪ সেপ্টেম্বর) বিকেলে শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরীদল অভিযান চালিয়ে নিঁখোজ জেলের মরদেহ উদ্ধার করে।

নিহত আবুল কালাম শরিয়তপুরের জাজিরা উপজেলার মাদবরকান্দি এলাকার রহমান মোল্লার ছেলে।

জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে পদ্মানদীর শরিয়তপুরের জাজিরা এলাকায় মাছ ধরছিল একটি জেলে ট্রলার। রাতে বালু বোঝাই একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে ৫ জেলে নদীতে পড়ে যায়। এসময় সাঁতরে অন্যরা উঠতে সক্ষম হলেও তলিয়ে যায় আবুল কালাম মোল্লা। তল্লাশি চালিয়ে নিঁখোজের প্রায় ১৪ ঘন্টা পর শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরী দল পদ্মা সেতুর ৩৪ নম্বর পিলার সংলগ্ন পদ্মানদীতে নিঁখোজের মরদেহ উদ্ধার করে।

শিবচর ফায়ার সার্ভিসের টিম লীডার তরুন উর জামান বলেন,’রোববার বিকেলে তল্লাশি চালিয়ে আমাদের ডুবুরীদল নিঁখোজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ভোর রাতের দিকে তিনি নদীতে পড়ে নিঁখোজ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!