1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

উৎরাইল হাটে তিনটি দোকান পুড়ে ছাই, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১০.৩৪ এএম
  • ৬৮৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে উৎরাইল হাটে দুটি সারের গোডাউনসহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দুটি সারের গোডাউন এবং ১ টি পান-জর্দ্দা-চাউলের দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।

মঙ্গলবার(২২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে পাশ্বর্বতী বাসিন্দারা গোডাউনঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার-চেঁচামেচি করে। খবর পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই আগুনে তিনটি গোডাউনের মালামাল পুড়ে যায়।

আগুণে সুমন মিয়ার পান-জর্দ্দা ও চাউলের গোডাউন, আকবর আলী খান ও আদম আলি মিয়ার সার, কিটনাশক পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ আকবর আলী খানের ছেলে মিঠু খান বলেন,’ঘরে ৮শত বস্তা সার ছিল। বেশির ভাগ পুড়ে গেছে। আর আগুন নেভানোর সময় পানিতে অন্যান্য মালামাল নষ্ট হয়ে গেছে। কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল ছিল।’

ক্ষতিগ্রস্তরা জানান,’ঘর মালিক এমদাদ মাতুব্বরের একই সারির তিনটি ঘর গোডাউন হিসেবে ভাড়া নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহের মঙ্গলবার (সাপ্তাহিক হাট) সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে দোকানগুলো। এছাড়া দোকানে মালামাল গুদামজাত করে রাখা হয়। রাতে কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না তারা। বিকেলে দোকানের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রেখেও যান দোকান মালিকেরা।’

শিবচর থানার উপ-পরিদর্শক মো.মোদাচ্ছের আলী বলেন,’ক্ষতিগ্রস্তরা এখনো কেউ জানায়নি। তবে অগ্নিকান্ডের খবর পেয়েছি। খোঁজ-খবর নিচ্ছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!