1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ টি প্রতিষ্ঠানে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১০.০৪ পিএম
  • ৫৬১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে ডেঙ্গু টেষ্টে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ৪ টি ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় ডিমের দাম অতিরিক্ত রাখায় ২ টি দোকানেও জরিমানা করা হয়। সোমবার(২১ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এর নেতৃত্বে সোমবার শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

অভিযানকালে ডেঙ্গু জ্বর টেষ্টের সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি নেয়া ও মূল্য তালিকা না থাকার অপরাধে সেবা ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মেডিপ্যাথ ডায়াগনষ্টিক সেন্টারকে ৩ হাজার  টাকা, শিবচর ইউনাইটেড হাসপাতালকে ৫ হাজার টাকাসহ আরেকটি হাসপাতাল কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না টানানোর অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৪ হাজার ও রেজাউল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন। ৬ টি প্রতিষ্ঠানে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ‘ডেঙ্গু টেষ্টে সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত টাকা আদায় করায় ৪ টি ডায়াগনষ্টিক সেন্টার ও বেশি দামে ডিম বিক্রির অপরাধে ২ টি দোকানে প্রথমবার সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আরো কঠোর সাজার আওতায় আনা হবে। আমাদের অভিযানের ধারা অব্যাহত থাকবে।’

এসময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মামুন মোরশেদ, স্যানিটারী ইন্সপেক্টর মো: ফজলুল হকসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!