1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে রাতের আঁধারে ২ গরু চুরি

  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ১১.৪৩ এএম
  • ৭৩৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে এক কৃষকের ২ টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এলাকায় হামিদুল হক লিটন ভুইট্টার বাড়িতে এ ঘটনা ঘটে।পরে লিটন ভুইট্টা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

লিটন ভুইট্টা জানান, গত শনিবার দিবাগত রাতে তার গোয়াল ঘরে তার পালিত ছোট বড় ৫ টি গরু রাখা ছিল।রাত সোয়া তিনটার দিকে তিনি ঘুম থেকে উঠে গরুগুলোকে খাবার দেন ও গোয়াল ঘরে মশা তাড়াতে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে তিনি ঘুমাতে যান।পরে ভোর সোয়া চারটার দিকে ঘুম ভাঙলে তিনি গোয়াল ঘরের ভিতর রাখা বড় গরু দুইটি না দেখতে পেয়ে বাড়ির লোকজনকে ডেকে তুলেন।পরে তার পরিবার থেকে জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে জানালে রবিবার সকালে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে রবিবার বিকেল তিনি শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি আরো জানান, আমি খুব কষ্ট করে গরু দুইটি লালন পালন করছি।গরু দুইটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

শিবচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করন।গরুর মালিকে গতকাল একটি অভিযোগ দিয়েছেন।এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!