1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

ঈদ উদযাপন করে ঢাকায় ফেরা হলোনা শিবচরের তানজিলের, পানিতে ডুবে মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১১.৩০ পিএম
  • ৯০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তানজিল আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ইটখোলা বাজিতপুর এলাকা সংলগ্ন বিল পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত তানজিল আক্তার ওই গ্রামের আবুল কালাম মোড়লের মেয়ে। সে রাজধানীর একটি বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়ে।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, তানজিল আক্তার তার পরিবারের সাথে ঢাকাতে বসবাস করে। স্বপরিবারে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তারা। দুপুরে স্থানীয় কয়েকজন সমবয়সীদের সাথে বাড়ির পাশের বিল পদ্মা নদীতে গোসল করতে নামে তানজিল আক্তার।সাঁতার না জানায় এসময় নদীতে ডুবে যায়।পরে তার সমবয়সী বান্ধবীদের চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন এগিয়ে এসে পানিতে নেমে খোজাখুঁজি শুরু করে। প্রায় আধ ঘন্টা পর পানির তলদেশ থেকে অচেতন অবস্থায় তাকে তুলে আনেন কারা। পরে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিঠুন বিশ্বাস বলেন, বিকেলে পানিতে ডুবে অচেতন অবস্থায় এক কিশোরীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!