1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনায় শিবচরে একজনের মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম লকডাউন

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৭.৩০ পিএম
  • ৩৯২০ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুরের শিবচরে মহামারি করোনায় ভানু বেগম নামের এক গৃহবধূ মারা যাওয়ায় একটি গ্রাম লক ডাউন করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলা প্রশাসন উপজেলা কুতুবপুর ইউনিয়নের হাছেন মাদবরের কান্দি গ্রামটি লকডাউন করে দেয়।

শিবচর উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ভানু বেগম নামের এক গৃহবধূ করোনা উপসর্গ নিয়ে গত ১৯ এপ্রিল শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।পরে গত ২২ এপ্রিল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরেরদিন (২৩ এপ্রিল) তার ছেলে ও আত্মীয় স্বজনেরা তাকে শিবচরের কুতুবপুরে নিজ বাড়িতে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে দাফন করেন।ওই দিনই স্বাস্থ্য বিভাগ তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠিয়ে দেয়। আজ সকালে তাদের কাছে আইইডিসিআর থেকে রিপোর্টে তিনি করোনায় মারা গেছেন বলে জানানো হয়।

এদিকে এঘটনা জানার পরে আজ বিকেলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ কুতুবপুর ইউনিয়নের হাছেন মাদবরেরকান্দি গ্রামটি লাল কাপড় টাঙ্গিয়ে লক ডাউন করে দিয়েছেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাঃ শশাঙ্ক ঘোষ, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ হেসেন পাশা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর।

এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!