1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১১.০০ পিএম
  • ৮৫৩ জন সংবাদটি পড়েছেন।
  • মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে চল্লিশোর্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) ইফতারের সময় শিবচরের পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির শার্টের পকেটে একটি জন্ম নিবন্ধন ছিল। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তার নাম মাহমুদুল হাসান মিনুর। মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার বাসিন্দা সে। জন্ম নিবন্ধনটি তার মেয়ের বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে এসে লোকটি মসজিদের কাছে গিয়ে গোসল করতে চায়। এসময় গোসলের জায়গা না পেয়ে ওযুখানায় গিয়ে শরীরের পানি দিতে গেলে ঢলে পরে যায়। আশেপাশের লোকজন এই অবস্থা দেখে স্থানীয় ক্লিনিকের চিকিৎসক ডেকে আনলে ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয়রা ধারণা করছেন, প্রচন্ড গরমের কারণে হয়তো সে হিটস্ট্রোক করেছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন ভট্টাচার্য বলেন,’খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তিনি গোসল করতে চেয়েছিলেন। কিন্তু সে ব্যবস্থা না থাকায় ওযুখানায় গিয়ে শরীরে পানি দেবার চেষ্টা করেছিলেন। হাসপাতালে নেয়ার আগেই সেখানে তার মৃত্যু হয়। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। তার পকেটে একটি জন্ম নিবন্ধনের কপি রয়েছে। ওই ঠিকানা অনুযায়ী তার স্বজনদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন,’লোকটি কি কারণে এখানে এসেছে তা জানা যায়নি। প্রচন্ড গরমে হিটস্ট্রোক হতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!