1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১.০৭ এএম
  • ৮৮১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় কাবুল বেপারী (৪০) এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে শিবচর উপজেলার পাচ্চর গোল চত্বর এলাকা ঢাকাগামী বাস স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাবুল বেপারী শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর তাহের শিকদারের কান্দি মোছলেম বেপারীর ছেলে। সে রাজধানীতে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করতো।

স্থানীয় ও শিবচর হাইওয়ে থানা পুলিশের সুত্র জানায়,সকালে কাবুল বেপারী ঢাকা যাওয়ার উদ্দেশ্য পাঁচ্চর এলাকায় যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে ছিলেন।এসময় ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকাগামী ট্রাক ( বগুড়া -ট-১১-২২৪৩) বেপরোয়া গতিতে যাচ্ছিলেন।এসময় ট্রাকটি সড়কের পাশে দাড়িয়ে থাকা কাবুল বেপারীকে স্বজোরে ধাক্কা মারিলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচরে প্রেরণ করিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে ঘাটক ট্রকটিকে আটক করে শিবচর হাইওয়ে থানার পুলিশ।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান,’পাঁচ্চর যাত্রী ছাউনী সংলগ্ন সড়কে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।পরে তার আত্মীয় স্বজনদের মরদেহ বুজিয়ে দেওয়া হয়েছে। ‘

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!