1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

দেশীয় অস্ত্রসহ সা‌বেক চেয়ারম‌্যান পুত্র গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১২.৩২ এএম
  • ৭৭৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতি‌নি‌ধি:

মাদারীপুর সদর উপ‌জেলা আওয়ামীল‌ী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কা‌লিকাপুর ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান এজাজুর রহমান আক‌নের পুত্র ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস আকন‌কে দেশীয় অস্ত্রসহ আটক ক‌রে‌ছে পু‌লিশ। র‌বিবার দুপু‌রে (৯ এপ্রিল) তা‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হয়।
এর আগে শ‌নিবার (৮ এপ্রিল) রা‌তে তা‌কে রা‌জৈর উপ‌জেলার ইশিবপুর ইউনিয়‌নের লু‌ন্দি এলাকা থে‌কে আটক ক‌রে রা‌জৈর থানা পু‌লিশ। এসময় তার সাথে থাকা মোটরসাইকেলের ভিতর থেকে চাইনিজ কুড়াল, ছেনদা, চাকু ও হাতুড়ি উদ্ধার করা হয়।
রাজৈর থানার এসআই মো. তানভীর আহম্মেদ জানান, ‘পিয়াস আকনকে শ‌নিবার দিবাগত রাত চারটার দি‌কে লু‌ন্দি এলাকায় সন্দেহ হলে আটক করা হয়। পরে তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এব্যাপারে রাজৈর থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা হয়েছে। পরে তাকে মাদারীপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ‌্য, গ্রেফতারকৃত পিয়াস মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের ছেলে ও মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি সদর উপজেলার কালিকাপুরে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!