1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-৯

  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১.৫৩ পিএম
  • ৯৭৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জুয়া খেলার অভিযোগে এক ইউপি সদস্যসহ ৯ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার সন্ধ্যায় শহরের চরমুগরিয়া বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজৈর উপজেলার বেপারী পাড়ার মৃত আবুল কাশেম মাদবরের ছেলে দিদারুল ইসলাম (৩৫), সদর উপজেলার পেয়ারপুর এলাকার
মৃত মতিয়ার বেপারীর ছেলে টিটু বেপারী (৪৬), চরমুগুরিয়া এলাকার মৃত খবির উদ্দিন মোল্যার ছেলে জসীম উদ্দিন মোল্যা (৬০), রহমান জমাদ্দারের ছেলে জুয়েল জমাদ্দার (৫০), লাল মিয়ার ছেলে আতাউর রহমান (৪৮), পশ্চিম রাস্তি এলাকার মজিদ বেপারীর ছেলে মনির বেপারী (৫০), ছাত্তার মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৬), চর খাগদী এলাকার রুস্তম আকনের ছেলে সোহরাব আকন (৭০) ও রাজ্জাক খানের ছেলে কাদের খান (৪৮)। এদের মধ্যে টিটু বেপারী সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

মাদারীপুর গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, চরমুগরিয়া এলাকার বিএনপি অফিসের পেছনের ক্লাব ঘরে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল জুয়া খেলার পরিচালনা করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করা হয়। এছাড়াও নগদ ৬ হাজার ৫৫০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, আটকৃতদের মধ্যে একজন ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

জানতে চাইলে পেয়ারপুর ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদার বলেন, আমি খবর পেয়ে ডিবি পুলিশের কার্যালয়ে উপস্থিত হই। এদের মধ্যে একজন আমার ইউনিয়ন পরিষদের সদস্য। তবে ওনারা সবাই তাস খেলতে গিয়েছিলেন। জুয়া সংক্রান্ত কোনো বিষয় ছিলো না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!