1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২.১১ পিএম
  • ১৫৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে আকলিমা (৩০) নামে এক
ইটালী প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকলিমা শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের শাহালম ফকিরের স্ত্রী।সে এক সন্তানের জননী।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়,আকলিমা আক্তার একমাত্র মেয়ে সাদিয়া নিয়ে বসবাস করতো। শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে ভিন্ন বিছানায় দেখতে পায়। মাকে অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙ্গায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে। পাড়া প্রতিবেশীরা এসে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান,ওসি মোঃ আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত)মোঃ আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরন করা হয়েছে।

শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শ্বাসরোধ করা হয়েছে আকলিমাকে। তদন্ত ও অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!