1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৩ জনের জেল-জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.১৮ পিএম
  • ৬৭১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় জাটকা বিক্রির দায়ে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে ৫ মণ জাটকা জব্দ করা হয়।পরে অভিযানে জব্দকৃত ৫ মণ জাটকা স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার মস্তফাপুর ও মঠেরবাজার এলাকার মৎস আড়তে এ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন।

সাজাকৃতরা হলেন, সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহ-আলম (৪৫), ঝিকড়হাটি এলাকার নূরু দর্জি (৪৫) ও চরগোবিন্দপুর এলাকার এমদাদ বয়াতী (৪৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ও মঠেরবাজার এলাকার মৎস আড়তে একটি যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস বিভাগ। অভিযানে প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রির ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সকলের উচিৎ মা ইলিশ ও জাটকা ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আজ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দের পাশাপাশি ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!