1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

৫৫০ জন বেকার যুবকদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৪.১১ পিএম
  • ৬৯৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রধিনিধিঃ

মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার চারটি উপজেলার  ২০২১-২২ অর্থবছরে দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার সনদ, ড্রাইভিং সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতিফা ইয়াসমিন জানান,  তিন মাস মেয়াদী কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণে মোট ৫৫০ জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছে। এদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জনকে ১ লক্ষ ৪৮ হাজার টাকা এবং ড্রাইভিং প্রশিক্ষণে ২০০ জনকে ২ লক্ষ টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সেলাই প্রশিক্ষণে ১৫০ জনের মধ্যে আজ ৫০ জনকে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া অন্যদের পর্যায়ক্রমে সেলাই মেশিন দেওয়া হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের মহিউদ্দিন খান নাঈম, মীর মামুনুর রশিদ, রেক্সোনা পারভিন, ইলিয়াস পাশা, সনাক সভাপতি ইয়াকুব খান শিশির জেলা পরিষদের সকল কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ সহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আয়েশা সিদ্দিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!