1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

এক্সপ্রেসওয়ে ফাঁকা! দেখা দিলছে না যাত্রীবাহী বাসের

  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১.৪৯ এএম
  • ৬৬১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

রাজধানীতে বিএনপির জনসমাবেশের প্রভাব পড়েছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে।শনিবার সকাল থেকে যাত্রীবাহী বাসের কোন দেখা মিলছে না। মাঝে মধ্যে দুই/একটি ট্রাক,কাভার্ড ভ্যান এবং প্রাইভেটকার,মাইক্রোবাস দক্ষিণাঞ্চলমুখী যেতে দেখা গেছে। তবে ঢাকামুখী কোন পরিবহন মহাসড়কে নেই।

এদিকে শনিবার সকাল ৭ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্য্যনগর, বন্দোরখোলা, পাঁচ্চর, কুতুবপুর, কাঠালবাড়ি ও পদ্মাসেতুর টোলপ্লাজাসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী কিছু কিছু যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লার একটি এবং দুটি লোকাল বাস পদ্মাসেতুমুখী গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এক্সপ্রেসওয়ের বিভিন্ন বাস স্টান্ডে ঘুরে দেখা গেছে,’ সকাল থেকে কোন যাত্রীবাহী বাস ঢাকামুখী যায়নি। অনেক সময় পর পর দুই/একটি পিকআপ,ট্রাক, ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গামুখী যেতে দেখা গেছে।এছাড়াও মহাসড়কে ঢাকাগামী কিছু যাত্রীদের দেখা যায়।

শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাড়িয়ে থাকা ঢাকাগামী যাত্রী দীন মোহাম্মদ বলেন,সকালে এখানে এসেছি। জরুরী প্রয়োজনে ঢাকা যেতে হবে। কিন্তু কোন গাড়ি নাই। তাই কি আর করবো বাড়ি ফিরে যাচ্ছি।

একই স্টান্ডে দাঁড়িয়ে থাকা শিবচরের পশ্চিম কাচিকাটা বেপারী বাড়ির মসজিদের ইমাম মনির হোসেন।তিনি জানান,ঢাকায় আমার বোন অসুস্থ।তাই তাকে দেখতে যাবেন তিনি। কিন্তু তিন ঘন্টা দাড়িয়ে থেকে অবশেষে স্টান্ড ত্যাগ করলেন তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পাচ্চর স্টান্ডে দাঁড়িয়ে থাকা বাসের এক কর্মচারী জানান,’মালিকরা ভয় গাড়ি ছাড়তে দিচ্ছেন না।আমরা যারা দৈনিক হাজিরা ভিত্তিক চাকুরী করি আমরা তো বিপদে আছি।’

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,’শনিবার সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোষ্ট রয়েছে। তবে সকাল থেকে হাইওয়ে তে তেমন যানবাহন নেই।’

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন,’আমাদের নিয়মিত কার্যক্রম চলছে হাইওয়েতে। তবে ভোর থেকে হাইওয়েতে গাড়ির চাপ খুবই কম। যাত্রীবাহী বাস কম চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!