1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

নিখোঁজের দুইদিন পর নদীর পাড়ে মিলল গৃহবধুর মরদেহ

  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১০.৩৪ এএম
  • ৮৭২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর মৌসুমি আক্তার (২৪) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবী, ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে মৌসুমীকে।

শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের বাগান থেকে মৌসুমির লাশ উদ্ধার করা হয়। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী ২ টি শিশু সন্তান রয়েছে।

নিহত মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী গ্রামের মানিক হাওলারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীরার স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার বিকেলে নিজ বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির উদ্দেশ্যে বের হয় মৌসুমি। দাদির সাথে দেখা করে আর বাড়িতে ফিরে আসেনি সে। পড়ে তার কোন খোঁজ না পেয়ে চারদিকে খোঁজখুজি শুরু করে পরিবার। ঘটনার দুইদিন পরে শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী নদীর পাড়ের বাগানে কাঠ কুড়াতে গেলে তার মরদেহ গলায় দড়ি পেচানো অবস্থায় ভাঙ্গা গাছের ডালের সাথে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের খালাতো বোন তানজিলা আক্তার বলেন, আমার আপুকে ধর্ষণ শেষে হত্যা করে গাছের ডালের সাথে ঝুলিয়ে দেয়া হয়েছে। আপু নয়তো আত্মহত্যা করবে কেন। তার ২ টি ছোট ছোট বাচ্চা রয়েছে। আমরা আইনের কাছে ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবী জানাই।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের ফলাফল আসলে বিষয়টি জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!