1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শরিয়তপুরে সেতুর সাথে লঞ্চের ধাক্কায় ৩ যাত্রীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৮.৩৮ এএম
  • ৭৮১ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি,শরীয়তপুরঃ
ঢাকা-ডামুড্যাগামী যাত্রিবাহী লঞ্চ স্বর্নদ্বীপের সাথে সেতুর ধাক্কায় ৩ যাত্রী মারা গোছেন।

রোববার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। গোসাইরহাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার এ দুর্ঘটনায় ৩ যাত্রীর মৃত্যু নিশ্চিত করেছেন।

তিনি বলেন,শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্নদ্বীপ লঞ্চটি ডামুড্যার উদ্দেশ্যে ছেরে আসে। ভোর রাতের দিকে ঘেমনা নদী থেকে লঞ্চ জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের সাইক্কা এলাকায় সেতুর সাথে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকির সাথে ধাক্কা লাগে। ওই পানির ট্যাংকি ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পরে। ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আর ২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন সাগর আলী জামালপুরের বোরহান আলীর ছেলে, শাকিল আহমেদ টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে ও তানজিল গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন,লঞ্চ দুর্ঘটনার কথা জানার সাথে সাথে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত ৩ যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থপ্লেক্সে রাখা হয়েছে। আর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!